
রাজধানীর গ্রিন রোডে ১৪ তলা একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ভবনটির পঞ্চম তলায় আগুন লাগে। প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, আর এস টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হননি। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালিদ বলেন, তাঁদের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।