সরকারি অনুমোদনহীন ‘জি বাংলা সিনেমা’ চ্যানেলের সম্প্রচার বন্ধ করতে বলা হয়েছে। গতকাল সোমবার সরকারের এক তথ্য বিবরণীতে বলা হয়, ‘জি বাংলা সিনেমা’ কেব্ল টেলিভিশন নেটওয়ার্কের মাধ্যমে ডাউনলিংক করে এ দেশে সম্প্রচারের জন্য সরকার অনুমতি দেয়নি। কয়েকজন কেব্ল অপারেটর ওই চ্যানেল ডাউনলিংকের মাধ্যমে সম্প্রচার করছেন, যা কেব্ল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬-এর পরিপন্থী। এসব কেব্ল অপারেটরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে।