ঢাকার ৪০০ বছর পূর্তি উৎসব করতে যাচ্ছে বাংলাদেশ স্কাউটস। আজ বুধবার সকালে টিএসসিতে রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে আট দিনব্যাপী এই উৎসব শুরু হবে। এ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে স্কাউটস।উৎসব উপলক্ষে কাল বৃহস্পতিবার জগন্নাথ হল খেলার মাঠে ঘুড়ি ওড়ানোর আয়োজন করা হয়েছে। এ ছাড়া পরবর্তীতে থাকছে পথশিশু স্কাউটদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সেমিনার, পুনর্মিলনী, সমাবেশ ও শোভাযাত্রা।