জনগণের মধ্যে তথ্য সরবরাহ অবাধ করার লক্ষ্যে তথ্য অধিকারবিষয়ক ওয়েবসাইট তৈরির জন্য একটি সমঝোতা স্মারকে সই করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন (এটুআই) ও তথ্য কমিশন। বাসস।গতকাল সোমবার এই সমঝোতা স্মারকে সই করেছেন এটুআইয়ের প্রকল্প পরিচালক নজরুল ইসলাম খান ও তথ্য কমিশনের সচিব নেপাল চন্দ্র সরকার। এ সময় অন্যদের মধ্যে প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির উপস্থিত ছিলেন। সমঝোতা স্মারক অনুযায়ী ইউএনডিপির সহায়তায় এটুআই কর্মসূচি তথ্য কমিশনের ওয়েবসাইটটি তৈরি করে দেবে।