ঢাকা মহানগরের বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে কয়েকটি পরিবেশবাদী সংগঠন। গতকাল বুধবার পুরান ঢাকার নিমতলীর আগুনের মতো দুর্ঘটনা এড়াতে নবাবকাটরায় আয়োজিত এক নাগরিক সমাবেশে সংগঠনগুলো এ দাবি জানায়। সিটিজেন রাইটস মুভমেন্ট, ইনিশিয়েটিভ ফর পিস, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, পিস, গ্রিনবেল্টসহ কয়েকটি পরিবেশবাদী সংগঠন এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, পরিবেশবাদী সংগঠনগুলোর পক্ষ থেকে তুষার রেহমান, মফিজুল হক সরকার বক্তৃতা করেন।