রাজধানীর পল্লবীর পলাশনগরে গতকাল বুধবার সকালে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বালকের মৃত্যু হয়েছে।পল্লবী থানার পুলিশ জানায়, সুমন (৮) ও মমিন (১০) নামে ওই দুই বালক গতকাল সকালে পল্লবীর পলাশনগর ঝিলপাড় মসজিদের উত্তরপাশের পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে তারা ডুবে যায়। পরে দমকলের ডুবুরিরা এসে তাদের লাশ উদ্ধার করে। এ বিষয়ে পল্লবী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। সুমনের বাবার নাম আয়নাল হক আর মমিনের বাবার নাম মাহাবুবুল মোল্লা। তারা দুজনই মিরপুর-১১ নম্বর সেকশনের সবুজবাংলা কলোনিতে থাকত।