রাজধানীর সোনারগাঁও হোটেলে আজ মঙ্গলবার ‘বাংলাদেশে প্রতিবন্ধিতা ও এসডিজি: অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে পিএফডিএ ভোকেশনাল ট্রেনিং সেন্টার ট্রাস্ট। ট্রাস্টের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘চণ্ডালিকা’ নৃত্যনাট্যটি মঞ্চস্থ করে প্রতিবন্ধী শিশুরা। নৃত্যনাট্যের মাধ্যমে সমাজের বৈষম্য দূর করার আহ্বান জানানো হয়।
