প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) পরিদর্শনে যাবেন। তিনি বুয়েট ক্যাম্পাসে নবনির্মিত ১২ তলাবিশিষ্ট তড়িৎ ও কম্পিউটার কৌশল ভবন উদ্বোধন করবেন। এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম নজরুল ইসলাম উপস্থিত থাকবেন।