>বইমেলার পঞ্চম দিন আজ। অনেকেই আসছেন মেলায়। কিনছেন পছন্দের বই। বিকেল গড়িয়ে সন্ধ্যায় বাড়তে থাকে ভিড়। কেউ কেউ এসেছেন বই দেখতে। আবার অনেকেই ব্যাগভর্তি বই নিয়েও বাড়ি ফিরছেন। ছবিগুলো বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দীর প্রাঙ্গণ থেকে মঙ্গলবার তোলা।
বইমেলায় দোকানে বইয়ের সারি। ছবি: আবদুস সালামস্কুল শেষে মেলায় এসেছে শিক্ষার্থীরা। ছবি: আবদুস সালামচলছে পছন্দের বই খোঁজা। ছবি: আবদুস সালামনানান বয়সের বইপ্রেমী এসেছেন মেলায়। ছবি: আবদুস সালামমেলার শুরু থেকেই ক্রেতাদের বই দেখা। ছবি: আবদুস সালামবইপ্রেমীরা খুঁজছেন পছন্দের বই। ছবি: আবদুস সালামবইমেলায় এসেছে এই খুদে শিক্ষার্থীও। ছবি: সাবিনা ইয়াসিমনবইপ্রেমী দম্পতি এসেছেন ছোট্ট সন্তানসহ। ছবি: আবদুস সালাম