বাংলাদেশি পাসপোর্টসহ ছয় রোহিঙ্গা গ্রেপ্তার

বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদি আরব যাওয়ার সময় গতকাল রোববার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছয়জন রোহিঙ্গা ও একজন বাংলাদেশি দালালকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। ওই ছয়জনের কাছ থেকে ভিন্ন নামের নেপালি পাসপোর্টও উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই দুই ধরনের পাসপোর্টই জাল।বাংলাদেশি ও নেপালি পাসপোর্ট অনুযায়ী গ্রেপ্তার অন্য পাঁচ রোহিঙ্গার পরিচয় হলো: মিলন মিয়া ওরফে পারমেশ্বর মুরু, আহাম্মদ আলী ওরফে চিটলাল সুবেদ, আব্বাস আলী ওরফে লক বাহাদুর, আলমগীর হোসেন ওরফে বাল সিং গারবুজা ও মজিবুল হক ওরফে লাট নারায়ণ পাসওয়ান দুসাদ।আর্মড পুলিশের সহকারী সুপার মিনহাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।