মুঠোফোনে কেনা যাবে লটারির টিকিট

এবার মুঠোফোনে সংক্ষিপ্ত তারবার্তা (এসএমএস) পাঠিয়ে কেনা যাবে লটারির টিকিট। ক্যানসার হাসপাতাল তৈরির তহবিল সংগ্রহে আহ্ছানিয়া মিশনকে সহায়তা করতে নতুন এ সেবা চালু করছে মুঠোফোন সংস্থা একটেল। ই-টিকেটিং নামের এই সেবা চালুর লক্ষ্যে সম্প্রতি একটেল আহ্ছানিয়া মিশনের সঙ্গে একটি চুক্তি সই করেছে। শিগগিরই এ সেবা চালু হবে। এই চুক্তির ফলে একটেল গ্রাহকেরা লটারির টিকিট কিনতে আগ্রহী হলে ইংরেজি বর্ণ এএইচ লিখে নির্দিষ্ট নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসের মাধ্যমে একটি নম্বর/ইউনিক আইডি গ্রাহককে জানিয়ে দেওয়া হবে। আহ্ছানিয়া মিশন লটারির ফলাফল ঘোষণা করলে গ্রাহকেরা একটেল নম্বরের মাধ্যমে কেনা ই-টিকিটের ফলাফল জানতে পারবেন। লটারির প্রথম পুরস্কার ৩০ লাখ টাকা। বিজ্ঞপ্তি।