রাজধানীর মোহাম্মদপুরে এক ব্যবসায়ীকে কুপিয়ে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ওই ব্যবসায়ীকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যবসায়ীর নাম খোকন মিয়া (৩৫)।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, খোকন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।
আহত খোকন মিয়ার বড় ভাই শরিফ জানান, তাদের মোহাম্মদপুররে তাজমহল রোডে। খোকন মিয়া মুরগি ব্যবসা করেন মোহাম্মদপুর কৃষি মার্কেটে। এর পাশাপাশি তিনি বিভিন্ন বাজারে মুরগি সরবরাহের কাজ করেন। আজ শনিবার রাতে তিনি নবোদয় হাউজিং কাঁচাবাজার থেকে বের বরে হওয়ার সঙ্গে সঙ্গে কয়েক জন দুষ্কৃতকারী তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। তারা খোকনের কাছে থাকা লক্ষাধিক টাকা নিয়ে পালিয়ে যায়। পরে সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলজে হাসপাতাল ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ সূত্র জানায়, খোকনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন আছে।