
রাজধানীর রামপুরার কাঁচাবাজার এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। তাঁর নাম রইছ উদ্দিন (৪৬)।
গতকাল সোমবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। রইছ পেশায় ওষুধ কোম্পানির মেডিকেল প্রতিনিধি ছিলেন। রইছের গ্রামের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পারাতলি কাচারাকান্দিতে। তিনি বনশ্রী এলাকায় থাকতেন।
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মিনহাজ উদ্দিন বলেন, পুলিশ রইছ উদ্দিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক দিবাগত রাত পৌনে একটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য রইছ উদ্দিনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।