শাহজালাল বিমানবন্দরে ৩০ মূর্তিসহ গ্রেপ্তার ২

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পাচারের সময় গতকাল বৃহস্পতিবার দুপুরে ৩০টি মূর্তিসহ দুজনকে গ্রেপ্তার করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। মূর্তিগুলোর মধ্যে ছয়টি কালো পাথরের, ১৭টি ধাতুর ও সাতটি পোড়ামাটির তৈরি।এ ঘটনায় গ্রেপ্তার মো. ইসলাম (৪৫) ও আবদুল জলিলের (৫৫) বিরুদ্ধে পাচারের অভিযোগে বিমানবন্দর থানায় একটি মামলা হয়েছে।ইসলামের বাড়ি ফেনীতে আর জলিলের বাড়ি কুমিল্লায়। ফেনীতে ইসলামের মুঠোফোনের ব্যবসা রয়েছে বলে তিনি জানিয়েছেন। এ ছাড়া তাঁরা মূর্তিগুলো কোথা থেকে কেমন করে সংগ্রহ করেছেন, সে সম্পর্কে কিছু বলেননি।