শেরেবাংলা নগর টেলিফোন এক্সচেঞ্জের লাইনগুলো চালু করা হয়েছে। গত ২৬ জুন আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয় এসব লাইন। তবে এখনো চালু না হওয়া লাইনগুলোর গ্রাহকদের ৯১১৮৯১৯, ৮১১৭৪৪৪ ও ৯১০৪৯২৭ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।