সংক্ষিপ্ত: রাজধানী

দুটি ককটেলঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল রোববার বেলা সাড়ে তিনটার সময় ককটেল দুটি বিস্ফোরিত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় উপস্থিত জনতার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী বলেন, দুর্বৃত্তরা ক্যাম্পাসের পরিস্থিতি অস্থিতিশীল করতে এ ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এ ঘটনায় মাহবুবুর রহমান (শ্যামল) নামের একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রতিবেদক