সিএনজি অটোরিকশার মালিকদের ধর্মঘট প্রত্যাহার

ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা ব্যবসায়ী মালিক সমিতি আজ বুধবার আহূত ধর্মঘট প্রত্যাহার করেছে। গতকাল মঙ্গলবার যোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।ঢাকা মহানগরে চলাচলরত সিএনজি অটোরিকশার মেয়াদ বাড়ানোর দাবিতে মালিক সমিতি ধর্মঘট ডাকে। এ নিয়ে গতকাল সমিতির নেতাদের সঙ্গে যোগাযোগ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের বৈঠক হয়। বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সিএনজি অটোরিকশার মেয়াদ বাড়ানোর প্রতিশ্রুত দেওয়া হয়েছে, যে কারণে আজকের ধর্মঘট স্থগিত করা হয়েছে।