সেলিম আল দীন কখনোই পুরোনো নাটকের রীতিতে আবদ্ধ থাকেননি। তিনি পুরোনো রীতির বেড়াজাল ভেঙে সৃষ্টি করেছেন নতুনত্ব এবং এ ক্ষেত্রে তিনি একজন সফল আবিষ্কারক। সেলিম আল দীন জীবনযাত্রার সর্বদিক, ধর্ম-অধর্ম থেকে কৃষক-মজুরসহ সব শ্রেণী-পেশার কথা ব্যক্ত করে নতুন ধারার নাটকের সৃষ্টি করেছিলেন নিজ মহিমায়।গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর মানববিদ্যা গবেষণাকেন্দ্র আয়োজিত ‘নাট্যকার সেলিম আল দীন’ শীর্ষক সেমিনারে আলোচকেরা এ বক্তব্য তুলে ধরেন। কেন্দ্রের সভাপতি অধ্যাপক নুরুর রহমানের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম।