
সবাই মিলে স্বপ্নের ঢাকা গড়ার লক্ষ্যে গতকাল মঙ্গলবার ‘আগামী প্রজন্মের স্বপ্নের ঢাকা’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে জেসিআই বাংলাদেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট শফিউল ইসলাম মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালন করেন জেসিআই ওয়ার্ল্ডের ভাইস প্রেসিডেন্ট আমজাদ হোসাইন।
অনুষ্ঠানে সমাজের বিভিন্ন স্তরের তরুণ উদ্যোক্তা, সরকারি-বেসরকারি পেশাজীবী, চিকিৎসক, শিক্ষক, শিক্ষার্থীসহ অনেকে বক্তব্য দেন।
মেয়র প্রার্থী আতিকুল ইসলাম সবার মতামত শোনেন। তিনি স্বপ্নের ঢাকা গড়ে তোলার পরিকল্পনা সবার সামনে তুলে ধরেন।
অনুষ্ঠানে জেসিআই বাংলাদেশের প্রেসিডেন্ট ইরফান ইসলাম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সারাহ কামালসহ ন্যাশনাল গভর্নিং বোর্ডের অনেকে উপস্থিত ছিলেন।