রাজধানীর মিরপুরের শাহ আলী মার্কেটের ১৭টি প্রতিষ্ঠানে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ওই প্রতিষ্ঠানগুলো থেকে ২২ হাজার টাকা জরিমানা আদায় করেন আদালত। এ সময় প্রায় ৫০০ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করা হয়। ২০০২ সালের পরিবেশ সংরক্ষণ আইনে বলা আছে, পলিথিন ব্যাগ বিক্রয়, প্রদর্শন, মজুদ ও বাণিজ্যিকভাবে বিতরণ করা যাবে না। কিন্তু এর পরও বিভিন্ন ব্যবসায়ী পলিথিন ব্যাগ বিক্রি ও পণ্য পরিবেশনে ব্যবহার করছেন।