ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গত সোমবার রাতে কমলাপুর আইসিডির সামনে থেকে ৬০০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী দিদার (২৪) ও মাকসুদকে (২৪) গ্রেপ্তার করেছে।এ ছাড়া র্যাব-৩-এর একটি দল সোমবার দুপুরে কমলাপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫০ বোতল ফেনসিডিল জব্দ করেছে।