জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলতি শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের শূন্য আসন পূরণের জন্য অপেক্ষমাণ তালিকা থেকে সাক্ষাত্কার নেওয়া হবে।‘ক’ ইউনিটের শূন্য আসন পূরণের জন্য মেধাক্রম ২৪৩০ থেকে ২৭৫০ পর্যন্ত ৭ ফেব্রুয়ারি এবং ২৭৫১ থেকে ৩১০০ পর্যন্তদের সাক্ষাত্কার ৮ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট ডিনের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সাক্ষাত্কার গ্রহণের সময় প্রয়োজনীয় কাগজপত্র আনতে হবে। এ ছাড়া যৌক্তিক কারণে এর আগে কেউ সাক্ষাত্কার দিতে ব্যর্থ হলে তাঁদেরও সুযোগ দেওয়া হবে।