খিলগাঁওয়ে কিশোরের গলাকাটা লাশ উদ্ধার

লাশ
প্রতীকী ছবি

রাজধানীর খিলগাঁও–সংলগ্ন নড়াই নদ থেকে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় জানা যায়নি। তার পরনে নীল রঙের জিনস প্যান্ট ও টি-শার্ট ছিল।

খিলগাঁওয়ের রাজাখালী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, গতকাল মঙ্গলবার বিকেলে খিলগাঁওয়ের ত্রিমোহনীর নড়াই নদের তীর থেকে কিশোরের মৃতদেহটি উদ্ধার করা হয়। লাশে পচন ধরেছে। তার গলা ও পেট কাটা ছিল। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করা হয়েছে।