
সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজের স্কুল ক্যাম্পাসে শুরু হয়েছে ৬৯তম বার্ষিক ও ১৭তম জাতীয় বিজ্ঞান উৎসব ২০২৬। গ্রেগরীয়ান সায়েন্স ক্লাবের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী এই বিজ্ঞান উৎসবে ৬০টি স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।
শুক্রবার উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল ও গ্রেগরীয়ান হাসান মাহমুদ খাঁন। ১২ এপ্রিল পর্যন্ত এই উৎসব চলবে।
উৎসবে সারা দেশের স্বনামধন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অলিম্পিয়াড, সায়েন্স প্রজেক্ট ডিসপ্লে, বিজ্ঞানভিত্তিক ওয়াল ম্যাগাজিন প্রতিযোগিতা, হু ইজ দ্য ডিটেক্টর, অ্যানাটমি কুইস্ট, প্রজেক্ট আইডিয়া, প্রেজেন্টেশনসহ নানা ইভেন্টে অংশ নিচ্ছে।
কিডস, জুনিয়র, ইন্টারমিডিয়েট, সিনিয়র ও কলেজ শাখার পাঁচটি গ্রুপে শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। তিন দিনব্যাপী এই উৎসব গ্রেগরীয়ান সায়েন্স ক্লাবের দীর্ঘ ৬০ বছরের বিজ্ঞানযাত্রাকে নতুনভাবে অনুপ্রাণিত করবে বলে আয়োজকেরা জানিয়েছেন।