ভোটকেন্দ্রের সামনে পড়ে আছে ফাঁকা চেয়ার। নেই ভোটারদের উপস্থিতি। রাজধানীর নয়াপল্টনে আনন্দ ভবন কমিউনিটি সেন্টারে, সকাল ১১টার দিকে
ভোটকেন্দ্রের সামনে পড়ে আছে ফাঁকা চেয়ার। নেই ভোটারদের উপস্থিতি। রাজধানীর নয়াপল্টনে আনন্দ ভবন কমিউনিটি সেন্টারে, সকাল ১১টার দিকে

নয়াপল্টনে তিন কেন্দ্র

ছয় ঘণ্টায় ৭৭০৭টির মধ্যে পড়ে ৬৬৪ ভোট

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীত পাশে আনন্দ ভবন কমিউনিটি সেন্টার। সেখানে ছিল ঢাকা-৮ আসনের তিনটি কেন্দ্র। তিন কেন্দ্রে মোট ভোটার ৭ হাজার ৭০৭ জন। তবে সকাল আটটায় ভোট গ্রহণ শুরুর পর বেলা দুইটা পর্যন্ত তিন কেন্দ্রে ভোট পড়ে ৬৬৪টি।

আনন্দ ভবন কমিউনিটি সেন্টারে ৬৫, ৬৬ ও ৬৭ নম্বর কেন্দ্র রয়েছে। এর মধ্যে প্রথম ছয় ঘণ্টায় ৬৫ নম্বর কেন্দ্রে ২ হাজার ৩৪১ জন ভোটারের মধ্যে ১৭৫টি ভোট, ৬৬ নম্বর কেন্দ্রে ২ হাজার ২৯৪ ভোটারের মধ্যে ১৬১টি এবং ৬৭ নম্বর কেন্দ্রে ৩ হাজার ৭২ জন ভোটারের মধ্যে ৩২৮টি পড়ে।

আজ বেলা সাড়ে তিনটার দিকে এই তিনি কেন্দ্রে যান প্রথম আলোর একজন প্রতিবেদক। তিনি দেখেন, কেন্দ্রগুলোর সামনে ভোটার উপস্থিতি নেই। তবে ভেতরে দুই-একজন ভোটার দেখা যায়।