মিরপুর–১০ নম্বর গোলচত্বর অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা
মিরপুর–১০ নম্বর গোলচত্বর অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা

মিরপুর–১০ নম্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

বেতন বাড়ানোর দাবিতে আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাজধানী মিরপুর–১০ নম্বর গোলচত্বর এলাকায় সড়ক অবরোধ করে রেখেছেন পোশাক কারখানার শ্রমিকেরা।

বিক্ষোভের কারণে একপর্যায়ে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়

পুলিশ সূত্র জানায়, সকাল ১০টার দিকে কয়েকটি পোশাক কারখানার কয়েক শ শ্রমিক তাঁদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুর–১০ নম্বর গোলচত্বরে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় সংশ্লিষ্ট সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা

এ ব্যাপারে জানতে চাইলে পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার প্রথম আলোকে বলেন, ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে পোশাকশ্রমিকেরা মিরপুর–১০ নম্বরের সড়কের অবস্থান নিয়েছেন। পুলিশ তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।