ধানমন্ডি ৬/এ এলাকায় সোনার দোকানে গতকাল শুক্রবার রাত দুইটার দিকে চুরির ঘটনা ঘটেছে
ধানমন্ডি ৬/এ এলাকায় সোনার দোকানে গতকাল শুক্রবার রাত দুইটার দিকে চুরির ঘটনা ঘটেছে

ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকানে চুরি

রাজধানীর ধানমন্ডি ৬/এ-তে আনাম র‍্যাংকস প্লাজার পূরবী জুয়েলার্সে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে চুরির ঘটনা ঘটেছে। নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাও খাইয়ে অচেতন করে প্রায় ২ হাজার ভরি গয়না ও নগদ ১০-১২ লাখ টাকা হাতিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। সিসিটিভি ফুটেজে তিন থেকে পাঁচজনকে দেখা গেছে এবং নিখোঁজ নিরাপত্তাকর্মীদের একজন প্রতিষ্ঠানে ঢুকতে সহায়তা করেছে। দুজন নিরাপত্তাকর্মী পলাতক, চারজন আটক। পুলিশ ও সিআইডি তদন্ত করছে।