
আরও এক পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তাঁর নাম মো. নাজমুল করিম খান। তিনি ঢাকায় অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার পদে ছিলেন। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ–সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে ‘জনস্বার্থে মো. নাজমুল করিম খানকে অবসরে পাঠানোর কথা উল্লেখ করা হয়েছে।
এর আগে গত বছর বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়।