বাংলাদেশ লেখক শিবিরের সপ্তদশ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে
বাংলাদেশ লেখক শিবিরের সপ্তদশ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে

বাংলাদেশ লেখক শিবিরের সভাপতি পাভেল চৌধুরী, সম্পাদক আবিদুল ইসলাম

বাংলাদেশ লেখক শিবিরের সপ্তদশ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন থেকে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কথাসাহিত্যিক পাভেল চৌধুরী। আর সাধারণ সম্পাদক হয়েছেন কথাসাহিত্যিক আবিদুল ইসলাম।

আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে লেখক শিবির।

সম্মেলনে ভূলন ভৌমিক ও চলচ্চিত্র পরিচালক মুহাম্মদ কাইউমকে সহসভাপতি করে ২৪ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া ৩৬ সদস্যদের জাতীয় পরিষদও নির্বাচন করা হয়।

লেখক শিবির সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক ও গ্রামীণ মজুর ফেডারেশনের সভাপতি সজীব রায়।