আবদুল আউয়াল মিন্টুর ছোট ছেলেকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ

তাজওয়ার এম আউয়াল
তাজওয়ার এম আউয়াল

বিএনপির ভাইস চেয়ার‍ম্যান আবদুল আউয়াল মিন্টুর ছোট ছেলে তাজওয়ার এম আউয়ালকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ।

তাজওয়ার এম আউয়ালের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দিবাগত রাত ১২টার পর তাঁকে গুলশানের বাসা থেকে আটক করা হয়। আজ রোববার সকালে তাঁকে ছেড়ে দেয় পুলিশ।