তেজগাঁও কার্যালয়ে এক বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৯ আগস্ট ২০২৬
তেজগাঁও কার্যালয়ে এক বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৯ আগস্ট ২০২৬

কারওয়ান বাজারের কিচেন মার্কেট সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন ও পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে তেজগাঁও কার্যালয়ের বৈঠকে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। কারওয়ান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে এবং ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে। কেরানীগঞ্জের ঝিলমিল প্রকল্পে ৪ মাসের মধ্যে একটি অস্থায়ী বাস টার্মিনাল নির্মিত হবে। এক্সপ্রেসওয়ে-ফ্লাইওভারে ইটিসি সিস্টেম ও অ্যাপ চালুর নির্দেশ দেওয়া হয়। বুয়েটকে যাত্রাবাড়ীর যানজট নিরসনে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।