ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)

প্রশাসনিক কারণ দেখিয়ে তেজগাঁও ও পল্টন থানার ওসিকে প্রত্যাহার

প্রশাসনিক কারণ দেখিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দুই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে। তাঁদেরকে ডিএমপির কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তর, সদর দপ্তর ও প্রশাসন বিভাগে সংযুক্ত করা হয়েছে।

আজ শনিবার ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক আদেশে তাঁদের প্রত্যাহার করা হয়।

প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) ক্যশৈন্যু মারমা এবং পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (নিরস্ত্র পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোস্তফা কামাল খান।

আদেশে আরও বলা হয়, তাঁদের প্রত্যাহার ও সংযুক্তির আদেশ ২২ আগস্ট থেকেই কার্যকর হবে।

এর আগে আজ শনিবার বিকেলে তেজগাঁও থানা পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আর সন্ধ্যা সাতটার দিকে পল্টন থানা পরিদর্শনে যান পুলিশ মহাপরিদশ আইজিপি আলী হোসেন ফকির ও ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। পরে রাতে এই দুই থানার ওসিকে প্রত্যাহার করা হয়।