কালসীতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড

আগুন
প্রতীকী ছবি

রাজধানীর কালসীতে গভীর রাতে একটি ১২তলা ভবনের পঞ্চম তলায় অগ্নিকাণ্ড হয়েছে। তাৎক্ষণিকভাবে এতে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

সোমবার দিবাগত রাত একটার দিকে কালসীর মাটিকাটা বাজারের পাশের ওই ভবনে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা রাফি আল ফারুক জানিয়েছেন। তিনি বলেছেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় রাত পৌনে দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে।

আগুনে ক্ষয়ক্ষতি এবং কীভাবে এই আগুন লেগেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানান রাফি আল ফারুক।