কৃষক লীগের কেন্দ্রীয় এক নেতাকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
ডিএমপির ডিবি সূত্র বলছে, গ্রেপ্তার ব্যক্তির নাম রেজাউল করিম উজ্জ্বল (৫০)। তিনি কৃষক লীগের কেন্দ্রীয় সহসভাপতি। রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার রাত ১১টা ২০ মিনিটের দিকে ডিএমপির রমনা বিভাগের ডিবির একটি দল তাঁকে গ্রেপ্তার করে।
ডিবির রমনা বিভাগের উপকমিশনার ইলিয়াছ কবির বলেন, রেজাউলের নামে তিনটি মামলা রয়েছে।
ডিবি বলছে, রেজাউল ছাত্রলীগ ও যুবলীগের বিভিন্ন পদে ছিলেন। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন চেয়েছিলেন। তাঁর স্থায়ী ঠিকানা মানিকগঞ্জের ঘিওর।