
সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ৩০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় কারও মৃত্যু হয়নি। আগের দিন ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছিল। এ সময় ৪১০ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরে ১৭২ জন ও ঢাকার বাইরে ১৩৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১ হাজার ৩৩২ ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাঁদের মধ্যে ঢাকা মহানগরের ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৭৭৭ জন এবং অন্যান্য বিভাগে চিকিৎসা নিচ্ছেন ৫৫৫ জন।
এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৮ হাজার ৯২৭ জন।
এ বছর ডেঙ্গুতে এ পর্যন্ত ২৫৭ জনের মৃত্যু হয়েছে। এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি ১১৩ জন মারা যান গত নভেম্বরে। ঢাকা বিভাগে ডেঙ্গুতে সবচেয়ে বেশি ১৫৯ জন মারা গেছেন। এর মধ্যে ঢাকা মহানগরে মারা গেছেন ১৫৭ জন।