স্বপ্নের রূপান্তর হবে বাটা ও জাস্টিস লিগের সঙ্গে

জাস্টিস লিগের রঙিন জগৎ শিশুদের শৈশবের একটি বিশাল অংশ। ছোটবেলা থেকেই অধিকাংশ শিশু জাস্টিস লিগের সিনেমা ও অ্যানিমেটেড সিরিজ দেখে সময় পার করে। ফলে তাদের মধ্যে সেই সুপারহিরো ক্যারেক্টারগুলোর প্রতি একরকম ভালোবাসা তৈরি হয়। তাই শিশুরা সব সময় ব্যাটসম্যান, সুপারম্যান, ওয়ান্ডার ওমেন ও ফ্ল্যাশের রূপ ধারণ করে তাদের কল্পনার জগতে হারিয়ে যায়। সুপারহিরোদের মতো সুপার পাওয়ার দিয়ে সারা শহর ঘুরে বেড়ানোর চিন্তা করলেই তারা খুশিতে মেতে ওঠে।

শিশুদের কল্পনাশক্তি খেলাধুলার মধ্যেই স্বাচ্ছন্দ্যের সঙ্গে বাঁচিয়ে রাখাকে সব সময় গুরুত্ব দিয়ে এসেছে জনপ্রিয় ব্র্যান্ড বাটা। খেলাধুলা ও মজা করার মাঝেই যাতে শিশুরা তাদের পছন্দের সুপারহিরো ক্যারেক্টারগুলো নিয়ে সৃজনশীল চিন্তাভাবনা করতে পারে, সেটার জন্য বাটা নিয়ে এনেছে শিশুদের কালেকশনে ‘জাস্টিস লিগ সিরিজ’।

কালেকশনের প্রতিটি জুতায় আছে আকর্ষণীয় ডিজাইন, ইলাস্ট্রেশন, কালার ও লোগো। এই স্টাইলিশ জুতাগুলো পরে শিশুদের খেলার মাঝে স্বাচ্ছন্দ্য ও আরামের ঘাটতি থাকবে না।

শিশুরা কল্পনাপ্রবণ থাকার জন্য প্রতিদিন মজার মজার উপায় খুঁজে পায়। বিশেষ করে যখন এটি তাদের প্রিয় সুপারহিরোর পরিচয় অনুমান করার প্রসঙ্গ আসে। খেলার মাঝে নিজ নিজ অবচেতনতা তাদের সব ছোট জিনিসগুলোতে প্রকাশ করে, যেমন লাল বা নীল কালি দিয়ে লেখালেখি, তাদের প্রিয় সুপারহিরো ক্যারেক্টারগুলোর মতো একই রঙের জামা পরা অথবা একই রকম সাজসজ্জা করা।

জাস্টিস লিগের বাচ্চাদের জুতার কালেকশনে শুধু আরামদায়ক স্নিকার্সই নয়, রয়েছে ফ্লিপ-ফ্লপ, স্লিপ-অন স্নিকার্স, স্যান্ডেল এবং এমনকি স্লাইডারও। অভিভাবকেরাও বিভিন্ন উপলক্ষ বা অনুষ্ঠানের জন্য মানানসই বিভিন্ন ধরনের জুতা পাবেন এই কালেকশনে।

শিশুরা এখন সামাজিকভাবে বেশ সক্রিয়, যেখানে বিভিন্ন ইভেন্টে তারা তাদের কল্পজগতের খেলাধুলা আরও আনন্দের সঙ্গে বৃহত্তর পরিসরে করতে পারে। কমিকন ও পপ-আপ কসপ্লে শোগুলো এখন অনেক জনপ্রিয়। শিশুরা কেমন করে তাদের সুপারহিরো আইডলের মতো সাজবে—এই চিন্তাভাবনাতেই সময় পার হয়ে যায়। বাটার সঙ্গে জাস্টিস লিগের সংযুক্ত প্রচেষ্টায় তাদের সেই ছোট স্বপ্নগুলোও এবার পূরণ হবে।

প্রত্যেক শিশুকেই তাদের সুপারহিরোদের ভালো গুণগুলো গ্রহণ করতে অনুপ্রাণিত করা দরকার। যখন তারা তাদের কাল্পনিক সুপারপাওয়ার দিয়ে মন্দের বিরুদ্ধে লড়াই করে এবং আকাশে এদিক-ওদিক উড়ে বেড়ায়, এই খেলাগুলোর মধ্যেই তারা ন্যায় ও অন্যায়ের পার্থক্য করার ক্ষমতা তৈরি করতে পারে নিজেদের জন্য। তা ছাড়া শিশুরা যখন স্বাচ্ছন্দ্যের সঙ্গে তাদের কল্পনার দুনিয়ায় সীমাহীন চিন্তাভাবনা করতে শেখে, তখন তারা বড় হয়ে সমাজের যোগ্য ব্যক্তি হওয়ার স্বপ্নটাও দেখতে পারে খোলা চোখে।
তাই আপনার ছোট্ট সন্তানের কল্পনার জগৎকে রাঙিয়ে তুলতে নির্ভাবনায় বেছে নিতে পারেন জাস্টিস লিগ সুপারহিরো থিমের জুতা।