সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১ নভেম্বর, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর, আগুন

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল রাতে হামলা চালিয়ে আগুন দিয়েছেন কিছু ব্যক্তি
ছবি: প্রথম আলো

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র, শ্রমিক ও জনতা’র ব্যানারে একদল লোক একটি মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যান। সেখানে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এরপর তাঁদের সঙ্গে জাতীয় পার্টির কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে ওই কার্যালয়ে আগুন দেওয়া হয়। বিস্তারিত পড়ুন...

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প

বাংলাদেশে হিন্দু, খ্রিষ্টান ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে বাংলাদেশ পুরোপুরি বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে রয়েছে বলেও উল্লেখ করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের চার দিন আগে বৃহস্পতিবার এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এসব কথা বলেছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির নেতা ট্রাম্প।
বিস্তারিত পড়ুন...

ধবলধোলাই হয়ে নাজমুল, ‘এভাবে চলতে থাকলে এ রকম ফলাফলই হবে’

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন

হতে পারে অধিনায়ক হিসেবে এটাই নাজমুল হোসেনের শেষ ম্যাচ। আবার তা না–ও হতে পারে। কী হবে, তা জানা যাওয়ার কথা আজ রাতের মধ্যেই। বিসিবি সভাপতি ফারুক আহমেদ কথা বলবেন নাজমুলের সঙ্গে। এরপরই আসবে সিদ্ধান্ত। বিস্তারিত পড়ুন...

৬ মেডিকেল কলেজের নাম বদল, বঙ্গবন্ধু–হাসিনার নাম বাদ

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়

দেশের ছয়টি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। গতকাল বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (চিকিৎসা শিক্ষা-১ শাখা) এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। বিস্তারিত পড়ুন...

৬৪ জেলায় সনাতন জাগরণ মঞ্চের সমাবেশের ঘোষণা

বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের বিক্ষোভ সমাবেশ। আজ বিকেল ৪টায় চট্টগ্রাম নগরের চেরাগী পাহাড় মোড়ে

সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস প্রভুসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে আগামীকাল শুক্রবার বিকেলে ৬৪ জেলায় বিক্ষোভ সমাবেশ ডাকা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে নগরের চেরাগী পাহাড় মোড়ে অনুষ্ঠিত সমাবেশ থেকে সনাতন জাগরণ মঞ্চ এই কর্মসূচি ঘোষণা করে। বিস্তারিত পড়ুন...