নূরজাহান বেগম।
নূরজাহান বেগম।

রাজধানীর সিএমএইচ এলাকা থেকে এক প্রবীণ নারী হারিয়ে গেছেন

রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে নূরজাহান বেগম (৭৭) নামের এক নারী নিখোঁজ হয়েছেন। গত রোববার সকাল সাড়ে ১০টার দিকে তিনি হাসপাতাল এলাকা থেকে হারিয়ে যান। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছে পুলিশ।

নূরজাহান বেগমের নিখোঁজের ঘটনায় তাঁর স্বামী মো. ইসমাইল মিয়া (৭৭) ঢাকা ক্যান্টনমেন্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তাঁদের বাড়ি রাজধানীর উত্তরার উত্তরখানের ৪৪ নম্বর ওয়ার্ডের দোবাদিয়ায়।

জিডির তথ্য অনুযায়ী, নূরজাহান বেগমের গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। নিখোঁজের সময় তাঁর পরনে কাঁঠালি রঙের চাদর, নীল সোয়েটার, নীল বা বেগুনি রঙের মেক্সি এবং মাথায় সাদা স্কার্ফ ছিল।

নিখোঁজ নূরজাহান বেগমের মেয়ে ইফফাত আরা পারভীন প্রথম আলোকে বলেন, নিখোঁজের পর থেকে তাঁর মাকে পাগলের মতো খুঁজছেন। তাঁর মায়ের কিডনিতে সমস্যা আছে এবং তাঁকে নিয়মিত ডায়ালাইসিস করতে হয়।

ইফফাত আরা আরও জানান, তাঁর মায়ের স্মৃতিশক্তি এতটাই লোপ পেয়েছে যে এখন তিনি নিজের নামও মনে করতে পারেন না।

কোনো হৃদয়বান ব্যক্তি তাঁর সন্ধান পেলে ০১৬৭০০৮০৩১৫ এবং ০১৭১২০১৩৯৩৫ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।