
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ফরিদুল আলম মারা গেছেন। গতকাল রোববার রাতে তিনি মারা যান।
ফরিদুল আলম চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ফয়সল ইকবাল চৌধুরী। তিনি বলেন, ফরিদুল আলম দুই মাস করোনায় ভুগছিলেন। গতকাল রাত ১১টায় তিনি ইন্তেকাল করেন। ফরিদুল আলম চট্টগ্রাম মেডিকেল কলেজের ১৭তম ব্যাচের ছাত্র ছিলেন। তাঁর বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ায়।
এর আগে গত শুক্রবার রাতে করোনা–পরবর্তী জটিলতায় মারা যান বিএমএ চট্টগ্রাম শাখার সাবেক সভাপতি এ এ গোলাম মর্তুজা হারুন (৬৯)।