চট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১, শনাক্ত ৮২

করোনা রোগী শনাক্ত।
প্রতীকী ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলাটিতে নতুন করে ৮২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আজ শনিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৪৮১ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৫৩। ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৪৩ জন এবং নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৩৯ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তি নগরের বাসিন্দা।

এর আগের দিন চট্টগ্রামে ১ হাজার ৫৪২ জনের নমুনা পরীক্ষা করে ১০৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় সেদিন করোনা শনাক্তের হার ছিল ৭। একই সময়ে জেলাটিতে করোনায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

চট্টগ্রামে গত বছরের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান। সরকারি হিসাবে চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ১ হাজার ২৬৫ জন। জেলাটিতে মোট করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৭৪৮ জনের।