
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। তিনি তাঁর ঢাকার বাসায় এখন আইসোলেশনে আছেন।
নৌপরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য ও জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান আজ বুধবার সকালে প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।
খালিদ মাহমুদ চৌধুরী দিনাজপুর-২ আসনের সাংসদ।
জাহাঙ্গীর আলম খান বলেন, ‘প্রতিমন্ত্রী মহোদয় গতকাল মঙ্গলবার করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। তিনি এখন হোম আইসোলেশনে রয়েছেন। তাঁর শারীরিক কোনো জটিলতা নেই। তিনি ভালো আছেন।’