গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে (১৫) গতকাল সোমবার ঢাকার আশুলিয়া রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হেলাল মিয়া (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
থানা-পুলিশ সূত্রের বিবরণ, ওই ছাত্রীর বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলায়। সে নবম শ্রেণির ছাত্রী। গত ১৯ জুন বাড়ি থেকে সে কোমরপুর বাজারের একটি কোচিং সেন্টারে যাচ্ছিল। এ সময় পাশের পলাশবাড়ী উপজেলার শ্রীকলা গ্রামের হেলাল মিয়া ও তাঁর লোকজন তাকে অপহরণ করে।