অভিনেতা আহসান হামলায় আহত

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নিজ গ্রামে অভিনয় শিল্পী আলী আহসান সেতু দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছেন। ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে বলে ধারণা করছে পুলিশ। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।