অস্ত্রসহ আটক দুজন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় গতকাল শুক্রবার একটি বিদেশি পিস্তলসহ দুই তরুণকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন বগুড়া সদরের লতিফপুর মহল্লার নিমাই সরকার রতন (২৭) ও সূত্রাপুর মহল্লার রতন শেখ (২৬)। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা জানান, বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলা সদরের শ্যামলীপাড়া বাস টার্মিনাল এলাকায় নিমাই ও রতন মোটরসাইকেল নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় তাঁদের আটক করা হয়। পরে তাঁদের দেহ তল্লাশি করে গুলিবিহীন একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। তাঁদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।