অস্ত্রসহ আটক ২

রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুরা ফেরিঘাট এলাকা থেকে গতকাল শনিবার অস্ত্রসহ দুজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁরা হলেন উপজেলার মজ্জৎকোল গ্রামের ইসলাম শেখ (৩৫) ও চরনারায়ণপুর গ্রামের সাদ্দাম হোসেন সরদার (২৪)। ডিবি বলছে, আটক দুজন নিষিদ্ধঘোষিত সংগঠন জুলহাস বাহিনীর সক্রিয় সদস্য। ডিবির এসআই নিজাম উদ্দিন বলেন, ইসলাম ও সাদ্দামের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ওয়ান শুটারগান ও দুটি গুলি উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।