অস্ত্রসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে অস্ত্রসহ মো. ইদ্রিস নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নগরের বহদ্দারহাট বাস টার্মিনালের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানা-পুলিশ। তাঁর কাছ থেকে একটি এলজি উদ্ধার করা হয়েছে। চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ ইয়াছিন প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জেলার রাঙ্গুনিয়া থেকে সবজির বস্তার ভেতরে এলজি নিয়ে আসেন ইদ্রিস। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেছে।