অস্ত্রসহ চার ডাকাত গ্রেপ্তার

চট্টগ্রামে অস্ত্রসহ চার ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে বন্দর থানার ইস্ট কলোনি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি এলজি, শর্টগানের দুটি কার্তুজ, একটি গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া চার ডাকাত হলো মাহমুদুর রহমান, আতিকুর রহমান, মোস্তাক উদ্দিন ও মাহবুব আলম।
র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী অধিনায়ক সোহেল মাহমুদ প্রথম আলোকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে ইস্ট কলোনি এলাকা থেকে চার ডাকাতকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনেও মামলা করেছে র‌্যাব।