কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের বহলতলী গ্রামের একটি মসজিদের ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় গতকাল বুধবার বেলা ১১টায় দুটি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তবে এ সময় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। চকরিয়া থানার উপ-পরিদর্শক শাহাদাত হোসেন বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে দেশীয় তৈরি দুটি অস্ত্র উদ্ধার করা হয়েছে।