অস্ত্র-গুলিসহ তিন 'জঙ্গি' আটক

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সন্দেহভাজন তিন জঙ্গিকে আটক করেছে র‍্যাব।

আজ রোববার ভোররাত সোয়া চারটার দিকে উপজেলার বাবলাবোনা এলাকার একটি আমবাগান থেকে ওই তিন ‘জঙ্গিকে’ র‍্যাব-৫ আটক করে।

আটক তিনজন হলেন শিবগঞ্জের মো. ইসলাম (৭০), গোলাম রসুল (৫০) ও জেনারুল ইসলাম (২৫)।

র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের কমান্ডার স্কোয়াড্রন লিডার সাঈদ আবদুল্লাহ আল মুরাদ বলেন, আটক তিনজন নব্য জেএমবির সারওয়ার-তামিম গ্রুপের সদস্য। তাঁরা গোপন বৈঠক করছিলেন। এ সময় তাঁদের আটক করা হয়।

র‍্যাব বলছে, আটক জঙ্গিদের কাছ থেকে একটি পিস্তল, তিনটি গুলি, ১ কেজি ১০০ গ্রাম গানপাউডার ও বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়েছে।

আটক তিনজনকে হেফাজতে নিয়েছে র‍্যাব। এ বিষয়ে র‍্যাব আইনগত ব্যবস্থা নিচ্ছে।