আটক ১০

অবৈধভাবে ভারত ভ্রমণের পর দেশে ফেরার সময় সাতক্ষীরা সীমান্তে ১০ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার সকাল আটটার দিকে জেলার কলারোয়া উপজেলার মাদরা সীমান্ত থেকে তাদের আটক করা হয়। সাতক্ষীরা ৩৮ বিজিবির মাদরা সীমান্ত ফাঁড়ির (বিওপির) কোম্পানি কমান্ডার আব্দুর রব বলেন, গতকাল সকালে ওই ১০ জন অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। তাদের সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হবে।